টেকনাফের রঙ্গীখালী’ কুখ্যাত ডাকাত ফরিদুল গ্রুপের ৫ টি আগ্নেয়াস্ত্রসহ আটক২।
কক্সবাজারের টেকনাফ রঙ্গীখালী’ জুম্মাপাড়ার কুখ্যাত ডাকাত ফরিদুল আলম গ্রুপের হেলাল উদ্দিন (২০) ইসমাইল (২৫) নামের ২ ডাকাতকে ১টি এসবিবি-এল এবং ৪টি ওয়ানশুটারগান সহ
আটক করেছে র্যাব-১৫
সোমবার (০৬ই সেপ্টেম্বর) ভোর ০৫:৩০ মি: সময়
তাদের আটক করা হয়।
এদিকে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়নের- র্যাব-১৫ সদর কক্সবাজার’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব’র চৌকস একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার রঙ্গীখালী’জুম্মাপাড়ার এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাব’র উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ করে ৭-৮ জন ডাকাত পাহাড়ের দিকে পালানোর সময় হ্নীলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জুম্মাপাড়ার বাসিন্দা কুখ্যাত ডাকাত কামাল হোসেনের পুত্র: হেলাল উদ্দিন (২০) ও একি গ্রামের কালা মিয়া’র পুত্র: মোঃ ইসমাইল (২৫)কে ধৃত করে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ ।
বাকী ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এদিকে স্থানীয় উপস্থিতিদের সম্মুখে ঘটনাস্থল হতে ১ টি এসবিবিএল ও ৪ টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র’সহ আটকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই র্যাব-১৫ এর সিনিয়র কর্মকর্তা।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬সেপ্টেম্বর/জই