• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পদ্মা সেতু নিয়ে থাকলে হবে না দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণ করতে হবে: রাঙ্গা

রাকিব হাসান ন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

পদ্মা সেতু নিয়ে থাকলে হবে না দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণ করতে হবে: রাঙ্গা

সরকার কে উদ্দেশ্য করে জাতীয় পাটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা উপরোক্ত কথা গুলো বলেন।
প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করছেন মসিউর রহমান রাঙ্গা এমপি।
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, শুধু পদ্মা সেতু নিয়ে থাকলে চলবে না। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, সিন্ডিকেটের মাধ্যমেই এটা করা হচ্ছে। এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
রবিবার দুপুরে রংপুরের পল্লী নিবাসে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গা বলেন বলেন, করোনার কারণে মধ্যবিত্তরাও দিন এনে দিন খাচ্ছেন। মানুষ যেন না খেয়ে মারা না যায়, দুর্ভিক্ষ তৈরি না হয় সেটি সরকারকে নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে যে অভিন্ন ৫৪টি নদী আছে সেগুলোও শাসন করতে হবে। তিস্তা খনন করা গেলে এই অঞ্চলের কৃষি উন্নত হবে। লাখ লাখ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
সূত্র-দৈনিক ইত্তেফাক
বিডিনিউজ ইউরোপ /১৮ নভেম্বর /জই


আরো বিভন্ন ধরণের নিউজ