চরভদ্রাসনে বিভিন্ন পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ২০২১- ২০২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় চরভদ্রাসন , ফরিদপুরের সার্বিক তত্বাবধানে ১০ টি জলাশয়ে মোট ২০৭.১৫ কেজি রুইজাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
ঐ দিন উপজেলার ১০টি পুকুরে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করনে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃমনিরুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)মোঃমোতালেব হোসেন মোল্যা,মহিলা ভাইস,চেয়ারম্যান ফরিদা বেগম,চরভদ্রাসন থানা পরিদর্শক মোঃজিয়ারুল
ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান,সদরপুর মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমিম,জেলা সরকারি ফার্ম ম্যানেজার রবিউল করিম ও গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮সেপ্টেম্বর/জই