• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কাঁঠালিয়ায় ফেরি চালুর দাবিতে মানববন্ধন

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

কাঁঠালিয়ায় ফেরি চালুর দাবিতে মানববন্ধন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সঙ্গে বরগুনার বেতাগী উপজেলার যোগাযোগের জন্য বিষখালী নদীর কচুয়া এলাকায় ফেরি চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কঁাঠালিয়া নাগরিক ফোরামের ব্যানারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঝালকাঠি জেলার কঁাঠালিয়া উপজেলা থেকে বিষখালী নদী পেরিয়ে বরগুনা, পটুয়াখালী এবং পিরোজপুর, খুলনা ও যশোর সড়ক পথে যাতায়াত করে অসংখ্য মানুষ। ঝুঁকি নিয়ে নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলারে স্থানীয় কচুয়া বাজার সংলগ্ন এলাকা থেকে নদী পার হয় তঁারা। এমনকি স্কুল কলেজের যাতায়াত করে শিক্ষার্থীরা। এই নৌপথে ফেরি চালু করা হলে দুর্ভোগ লাঘব হবে জনসাধারণের। ফেরি চালুর জন্য সড়ক ও জনপথ বিভাগের কাছে দাবি জানিয়ে মানববন্ধন করে কঁাঠালিয়াবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি জেলা পরিষদের সদস্য এস.এম আমিনুল ইসলাম লিটন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপন, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ কাইয়ুম, ইউপি সদস্য নাসির উদ্দিন আকাশ ও মোশারফ হোসেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ