• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আফগান তালেবান সভ্য হবে, আশা পুতিনের

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

আফগান তালেবান সভ্য হবে, আশা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি আশা করছেন, তালেবান আফগানিস্তানে সভ্য আচরণ করবে, যাতে বিশ্বসম্প্রদায় কাবুলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারে।

গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিন আফগান তালেবানকে নিয়ে এই মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের অধিবেশনে বক্তব্য দেন পুতিন। সেখানে তিনি বলেন, আফগানিস্তানের বিভাজনে আগ্রহী নয় রাশিয়া। যদি এমনটা হয়, তাহলে কথা বলার মতো কেউ থাকবে না।

পুতিন বলেন, তালেবান যত তাড়াতাড়ি সভ্য মানুষের পরিবারে প্রবেশ করবে, তত সহজে সংযোগ, যোগাযোগ, প্রভাবিতকরণ ও প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে।

গত ১৫ আগস্ট কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যায়। ৩০ আগস্ট দিবাগত রাতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়। শেষ মার্কিন সেনা কাবুল ত্যাগ করার মধ্য দিয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধের অবসান ঘটে।

এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, একটা বিপর্যয়ের মধ্য দিয়ে গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহার সম্পন্ন হয়েছে।

পুতিন বলেন, আফগানিস্তানে মার্কিন অভিযানে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু তার ফলাফল কী? কোনো ফল নেই।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের ২০ দিন পেরিয়ে গেছে। এখনো তালেবান নতুন সরকার গঠন করতে পারেনি। গতকাল তালেবানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণার কথা ছিল। কিন্তু তা পেছানো হয়। তালেবান বলেছে, আজ শনিবার মন্ত্রিসভা ঘোষণা করা হতে পারে।

আফগানিস্তানের ক্ষমতা নেওয়া সশস্ত্র গোষ্ঠী তালেবানের সঙ্গে সার্বিক আচরণে একধরনের সতর্কতা অবলম্বন করেছে রাশিয়া। কাবুল পতনের দিন কয়েক পর আফগানিস্তানে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত তালেবানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানে দূতাবাস চালু রাখবে মস্কো।
সূত্র-প্রথম আলো
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮ সেপ্টেম্বর /জই


আরো বিভন্ন ধরণের নিউজ