• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা, বিদায়ীদের ফুলের শুভেচ্ছা

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

ঝালকাঠিতে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা, বিদায়ীদের ফুলের শুভেচ্ছা

ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার ১৯টি ইউনিয়ন পরিদের নবনিবার্চিত চেয়ারম্যানদের সংবর্ধনা দিয়ে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দুটি উপজেলায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ কর্তৃপক্ষ। এ সময় বিদায়ী চেয়ারম্যানদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ব্যাতিক্রমী এ অনুষ্ঠানের জন্য ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত ও বিদায়ী জনপ্রতিনিধিরা।
সকাল ১১ টায় সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। বিষেশ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবেকুন নাহার।
একই সময় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনেও অনুরূপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। ইউনিয়র পরিষদের নবনিবার্চিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করার পরে প্রথম মাসিক সভা শুরু করা হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ