• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আবারো মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা

জহিরুল ইসলাম মিলন ক্রীড়া প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

আবারো মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা
নিজেদের ম্যাচটি অনাহুত ও বিশৃঙ্খল পরিস্থিতিতে পণ্ড হবার পর আবারো মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এবার আর একে অপরের মুখোমুখি নয়, ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে।
২০২২ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুটি পৃথক ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬:৩০ এ মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু। তার ঠিক একঘন্টা আগে বাংলাদেশ সময় ভোর ৫:৩০ এ আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে।


ব্রাজিল বনাম আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে সকলের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে রোববার ম্যাচের মাত্র ৬ মিনিট অতিবাহিত হতেই ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে ঢুকে চারজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টাইন ফুটবলারকে অপসারণ করতে চেষ্টা করেন। তারা নাকি দেশটির কোভিড সংক্রান্ত নীতিমালা ভঙ্গ করেছে, এই মর্মে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মাঠে শুরু হয় তর্কবিতর্ক, বিশৃঙ্খল পরিস্থিতি। পরবর্তীতে ম্যাচটি স্থগিত হয়ে যায়। আর্জেন্টিনা দেশে ফিরে যায়

ফুটবল দুনিয়ায় তুমুল আলোড়ন তুলেছে এই ঘটনাটি। ফিফা থেকে করা হচ্ছে তদন্তও। তবে সেই ম্যাচ এখন অতীত। ব্রাজিল ও আর্জেন্টিনা কাল ভোরে মাঠে নামবে বাছাইপর্বে তাদের পরের ম্যাচ দুটি খেলতে।

বাছাইপর্বে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে গ্রুপের শীর্ষে, সাত ম্যাচে সাতটিই জিতেছে ‘সেলেসাও’ রা। প্রতিপক্ষ পেরু রয়েছে ৭ম স্থানে। তাদের সর্বশেষ দেখা হয়েছিল কোপা আমেরিকা সেমিফাইনালে। সেই ম্যাচে ১-০ গোলে জেতে ব্রাজিল। অপরদিকে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ আর্জেন্টিনা। বাছাইপর্বে কোন ম্যাচ হারেনি তারাও, তবে ৭ ম্যাচে ৪টি জয়ের বিপরীতে তাদের রয়েছে ৩টি ড্র। তাদের প্রতিপক্ষ বলিভিয়া রয়েছে ৯ম স্থানে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ