• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দৈনিক মেহেদী পরিবারের পক্ষ থেকে সাংবাদিক আকরাম হোসাইনকে সম্মাননা প্রদান

নাজিম উদ্দীন ককসবাজার সদর
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

দৈনিক মেহেদী পরিবারের পক্ষ থেকে সাংবাদিক আকরাম হোসাইনকে সম্মাননা প্রদান

উপকূলের শান্তি রক্ষায় যিনি রাত দিন কাজ করে যাচ্ছেন, চট্টগ্রাম বিভাগের গৌরব, কক্সবাজারের আলোকিত সন্তান, উপকূলের শান্তির দূত খ্যাত দেশের আলোচিত সাংবাদিক, মীর মোহাম্মদ আকরাম হোসাইন কে দেশের দক্ষিনাঞ্চলের উপকূলের শান্তি ফিরিয়ে আনতে অনন্য ভুমিকা রাখার স্বীকৃতি হিসাবে কক্সবাজার থেকে প্রকাশিত, পাঠক নন্দিত দৈনিক মেহেদী পত্রিকা পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

আজ দুপুর ১২ টায় দৈনিক মেহেদী পত্রিকা অফিসে ক্রেস্ট প্রদান করেন দৈনিক মেহেদী পত্রিকার প্রধান সম্পাদক জসিম উদ্দিন কিশোর, ভারপ্রাপ্ত সম্পাদক স.ম.ইকবাল বাহার চৌধুরী, পরিচালনা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, মফস্বল সম্পাদক এম এইচ আরমান ও স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সায়ীদ আলমগীর ও দৈনিক সমুদ্র কন্ঠে’র চীপ রিপোর্টার জসিম উদ্দিন জিহাদ, আমিন সহ আরও অনেকে।
বিডিনিউজ ইউরোপ/১৮ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ