• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ছাত্র ইউনিয়নের সাবেক নেতা অবনী বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

মুনীর চৌধুরী সোহেল, খুলনা
আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ছাত্র ইউনিয়নের সাবেক নেতা অবনী বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ-এর উদ্যোগে ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নগর শাখার ২৪নং ওয়ার্ডের সাবেক সম্পাদক কমরেড অবনী বিশ্বাসের স্মরণসভা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ-এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত কমরেড অবনী বিশ্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। স্মরণ সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ-এর বিপ্লবী সভাপতি সৌরভ সমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন কমরেড অবনী বিশ্বাসের সহধর্মিনী বেবী বিশ্বাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, সিপিবি নগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাবেক ছাত্রনেতা মহেন্দ্র নাথ সেন, কে এম হুমায়ুন কবির, শেখ সেলিম টিটো, বেনজীর আহম্মেদ জুয়েল, সরফরাজ মল্লিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ-এর সহ-সভাপতি কৃষ্ণেন্দু বাছাড়, মহানগর সভাপতি চন্দন দাস, বিএল কলেজের সভাপতি হুজাইফা আলামিন প্রমুখ। সভায় বক্তারা কমরেড অবনী বিশ্বাসের আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য ছাত্র সমাজকে আহবান জানান।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১১সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ