• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টেকনাফে কোস্টগার্ডের অভিযান ৮৪ হাজার ইয়াবাসহ আটক ১

জুবাইরুল ইসলাম (ককসবাজার) টেকনাফ
আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

টেকনাফের সাবরাং কোস্টগার্ডের অভিযান ৮৪ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ সাবরাং কাটাবুনিয়া চরাঞ্চলের ঝাউবন থেকে ৮৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিসিজি পূর্ব জোন টেকনাফ । আটককৃত ইয়াবাকারবারী টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মৃত কাশেম আলীর পুত্র: মোঃ আমিন (৫০)

আজ ১৫ সেপ্টেম্বর ভোর রাতে এসব মাদকদ্রব্য ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

বিসিজি পূর্ব জোন টেকনাফের স্টেশন লে:কমান্ডার এম নাঈমুল হক জানান মাদকদ্রব্য ইয়াবাকারবারি
টেকনাফের সাবরাং ইউনিয়নের চরাঞ্চলের ঝাউবন এলাকায় কালো রঙের ব্যাগসহ এক ব্যক্তি হেঁটে আসতে দেখা যায় লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা তাকে বাঁশির দিয়ে থামানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে সাথে থাকা কালো রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৮৪ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় । জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে টেকনাফ বিসিজি পূর্ব জূন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে: কমান্ডার এম নাঈমুল হক’র সাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করে জানান বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি,দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে ও থাকবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ