• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অসংক্রমিত ব্যক্তিদের করোনাভাইরাসের টিকা আগে দেওয়ার পরামর্শ

জাহাঙ্গীর আলম মিন্টু, ঢাকা
আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

অসংক্রমিত ব্যক্তিদের করোনাভাইরাসের টিকা আগে দেওয়ার পরামর্শ

করোনাভাইরাসের টিকা মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে। তবে দেশে টিকা
দেওয়ার ক্ষেত্রে যাঁরা এখনো সংক্রমিত হননি তাঁদের অগ্রাধিকার দেওয়ার
আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

‘ইমিউন রেসপন্স টু কোভিড ১৯: ইমপোর্টেন্স অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক
আলোচনায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। শুক্রবার রাতে ( ৭ .৩০ মিনিট হতে পারে
১০ টা পর্যন্ত) ‘বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট‘ আয়োজিত এক
ওয়েবিনারে অংশ নেয় কয়েকজন অণুজীববিজ্ঞানী।

আমরা করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাব কি না—এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ভাইরোলজি বিভাগের
সাবেক প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, এ নিয়ে হতাশার কোনো কারণ নেই।
১ থেকে ২ বছরের মধ্যে অবস্থার পরিবর্তন হবে, ভাইরাসের অবস্থায়ও পরিবর্তন
আসবে।

করোনাভাইরাসের টিকা মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে। তবে দেশে টিকা
দেওয়ার ক্ষেত্রে যাঁরা এখনো সংক্রমিত হননি তাঁদের অগ্রাধিকার দেওয়ার
আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

‘ইমিউন রেসপন্স টু কোভিড ১৯: ইমপোর্টেন্স অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক
আলোচনায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। শুক্রবার রাতে ‘বাংলাদেশ সোসাইটি অব
মাইক্রোবায়োলজিস্ট‘ আয়োজিত এক ওয়েবিনারে অংশ নেয় কয়েকজন
অণুজীববিজ্ঞানী।আমরা করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাব কি না—এ বিষয়ে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক
উপাচার্য ভাইরোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, এ
নিয়ে হতাশার কোনো কারণ নেই। ১ থেকে ২ বছরের মধ্যে অবস্থার পরিবর্তন হবে,
ভাইরাসের অবস্থায়ও পরিবর্তন আসবে। তিনি বলেন, ‘জানুয়ারিতে শীতের সময়
রেসপিরেটরি ডিজিজের (শ্বাসপ্রশ্বাস-সংক্রান্ত রোগ) মতো করোনাভাইরাসেও
সংক্রমণের আশঙ্কা বেশি ছিল। কিন্তু তা হয়নি। আবার গত বছরের সেপ্টেম্বরের
চেয়ে এ বছরের সেপ্টেম্বরে করোনাভাইরাস সংক্রমণ কম ছিল।’ অধ্যাপক ড. নজরুল
ইসলাম বলেন, এখন চাইলে ডেলটা ধরনের উপযোগী করে টিকা এক মাসের মধ্যেই তৈরি
করা সম্ভব। তা ছাড়া দেশে একটি ভ্যাকসিন ইনস্টিটিউট ছিল। পোলিও ও গুটি
বসন্ত নির্মূলের পর সেটি টিকা উৎপাদন বন্ধ করে দেয়। বাংলাদেশ চেয়েছিল
নিজেরা উৎপাদন করবে না, বরং কিনে নিবে। এই সিদ্ধান্তের মাধ্যমে দেশকে
পঙ্গু করে দেওয়া হলো।

বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সি বলেন,
করোনাভাইরাসে সংক্রমিত হলে মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে টিকা
নেওয়ার আগে সংক্রমিত হয়ে এরপর টিকা না নিলেও পুনরায় সংক্রমিত হওয়ার
আশঙ্কা টিকা নেওয়ার পরের অবস্থার কাছাকাছি। তাই যাঁরা সংক্রমিত হননি
তাদের আগে টিকা দেওয়া কার্যক্রম এগিয়ে নেওয়া যেতে পারে।

অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সি আরও বলেন, ইবোলাসহ কিছু ভাইরাসের সংক্রমণে
রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হলে সেই রোগ সাধারণত আর হয় না। কোভিড ১৯-এর
ক্ষেত্রে হিউমোরাল ইমিউন রেসপন্সের প্রভাব এ ক্ষেত্রে অন্যান্য ভাইরাসের
তুলনায় প্রকটভাবে আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদা ইয়াসমিন
বলেন, ‘আমি মনে করি ভ্যাকসিনেশনের ফলে প্রোটেকশন দিচ্ছে। যদিও লাইফ লং
না। আগে করোনাভাইরাসে যেমন ভয় পেয়েছিলাম, জুলাই-আগস্টে এমনটা পাইনি। টিকা
আমাদের একটা আত্মবিশ্বাস দিয়েছে। করোনাভাইরাসের অতিমারিতে মৃত্যু হার এক
শতাংশের কিছুটা ওপরে। এর কারণ রোগপ্রতিরোধ ক্ষমতা। রোগপ্রতিরোধ ক্ষমতা
কাজ করছে বলেই আমরা ভালো হচ্ছি।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির
আহমেদ বলেন, ‘আমাদের করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা লুকিয়ে রাখার প্রবণতা
আছে। বিজ্ঞানের দিক চিন্তা করে এমনটা করলে ভালো। কিন্তু আমাদের এখানে
এমনটা হচ্ছে বলে মনে হচ্ছে না।’

তিনি বলেন, ডব্লিওএইচও মনে করছে মার্স ও সার্স-১ সংক্রমণের পর মানুষের
শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা এখনো আছে। কাজেই সার্স কোভ টু (করোনাভাইরাস ২)
ভাইরাস পরিবর্তিত না হলে, এর বিরুদ্ধে মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে
যাওয়ার কারণ নেই। এটা ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্য। অধ্যাপক বে-নজির আহমেদ
বলেন, ‘অন্যান্য দেশের মতো আমাদের দেশে মনে হয় না বুস্টার ডোজ দেওয়ার
জন্য সাজেস্ট (প্রস্তাব) করব।’

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারি হেলথ কেয়ারের সাবেক পরিচালক অধ্যাপক ড.
এএম জাকির হোসাইন বলেন, গবেষণায় দেখা গেছে যাদের মধ্যে ভিটামিন ডি অভাব
তাঁদের করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর হার বেশি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ