• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাজেট অনুষ্ঠানে মেয়র আরিফের ঘোষণায় বিব্রত সিলেটের সাংবাদিকরা

সাইফুল ইসলাম ব্যুরোচীফ (বাংলাদেশ ) সিলেট
আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

বাজেট অনুষ্ঠানে মেয়র আরিফের ঘোষণায় বিব্রত সিলেটের সাংবাদিকরা

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার। এ জন্য নগরীর বালুচরস্থ একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এই সংবাদ সম্মেলনের অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে করানো একটি ঘোষণায় সাংবাদিকরা বিব্রতবোধ করছেন। ঘোষণাটি নিয়ে তাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরিফের পক্ষ থেকে করানো ওই ঘোষণায় বলা হয়, সম্প্রতি উচ্চ আদালত সারাদেশে অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল (অনলাইন সংবাদমাধ্যম) বন্ধের নির্দেশ দিয়েছেন। এ প্রেক্ষিতে সিসিকের বাজেট ঘোষণা অনুষ্ঠানে অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম যেন কোনো ছবি না তুলে এবং কোনো লাইভ সম্প্রচার যেন না করে।

এমন ঘোষণায় সিসিকের সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত অনলাইন সংবাদমাধ্যমের প্রায় শতাধিক সাংবাদিকগণ মধ্যে বিব্রতবোধ করেন। তাদের মধ্যে দেখা দেয় নানা প্রশ্ন।

বেশ কয়েকজন সাংবাদিক বলেন, দেশে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল কতোগুলো, সে বিষয়ে তথ্য মন্ত্রণালয় তো এখনও কোনো ঘোষণা দেয়নি। এরকম কোনো তালিকাও নেই। এমনকি খোদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন নিউজপোর্টাল রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। কারণ ইতোমধ্যেই রেজিস্ট্রেশনপ্রাপ্ত ছাড়া আর কোনো অনলাইন ভবিষ্যতে বের হবে না বা আজকে যে সমস্ত পত্র-পত্রিকা আছে সেগুলো ছাড়া ভবিষ্যতে আর কোনো পত্র-পত্রিকা বের হবে না, তেমন নিয়ম কোথাও নেই।

সাংবাদিকগণ বলেন, আমাদের তথ্যমন্ত্রী বলেছেন, এটি (নিবন্ধন) একটি চলমান প্রক্রিয়া এবং যাচাই-বাছাই ছাড়া সবগুলোকে একসঙ্গে বন্ধ করে দেওয়া হয়, সেটিও কতটুকুক সমীচীন, সেটিও ভাবার বিষয়। সেজন্য আমরা আদালতের নজরে আনবো।

এমন অবস্থায় সিসিক মেয়র আরিফ কেন এমন ঘোষণা করালেন, তা এক বিরাট রহস্যের বিষয় বলে মনে করছেন অনলাইন সাংবাদিকরা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের কতিপয় সাংবাদিক মিলে মেয়র আরিফের উপর চাপ প্রয়োগ করেছেন, যাতে অনলাইন সংবাদমাধ্যম সিসিকের অনুষ্ঠান বা কর্মসূচির সংবাদ কাভার করতে না পারে। তাদের প্রবল চাপে বাধ্য হয়ে আজ ওই ঘোষণা করিয়েছেন মেয়র আরিফ।

তবে যেসব সাংবাদিক এমন চাপ প্রয়োগ করেছেন, তাদের সিংহভাগই সিলেটের প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম থেকে প্রতিদিন সংবাদ কপি করে ঢাকায় নিজ পত্রিকায় নিউজ পাঠান।

অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা বলছেন, একদিকে তারা কপি করে সংবাদ ঢাকায় পাঠিয়ে নিজেদের চাকরি বাঁচাচ্ছেন, অন্যদিকে তারাই আবার অনলাইন সংবাদমাধ্যমের বিরোধীতা করছেন!

বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/২৩ সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ