• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রেমের বিজয় অনশনরত প্রেমিকার সাথে প্রেমিকের বিয়ে

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

ফরিদপুর অবশেষে প্রেমের বিজয় অনশনরত প্রেমিকার সাথে প্রেমিকের বিয়ে।

ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের বাড়িতে গত তিন দিন ধরে অনশণরত প্রেমিকার (২১) অবশেষে তার প্রেমিকের সাথে বিয়ে হয়েছে।
প্রেমিক হুমায়ুন মোল্যার বাড়িতে তাদের বিয়ে হয়। প্রেমিক হুমায়ুন মোল্যা (২৫) উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের মৃত জবেদ মোল্লার ছেলে।

চতুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার রাতে আলোচিত ওই প্রেমিক-প্রেমিকার বিয়ে হয়েছে।

এ ব্যাপারে চতুল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার কেরামত আলী খান বলেন, বিয়ের দাবীতে অনশন করা মেয়েটির বিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে পড়িয়েছি। তাদের বিয়ের কাবিন নামায় ১ লক্ষ ২৫ হাজার টাকা দেনমোহর লেখা হয়েছে। তারা দুজনই বর্তমানে হুমায়ুনের নিজ বাড়ি শুকদেবনগর আছেন।

উল্লেখ্য, উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের জবেদ মোল্লার ছেলে মোঃ হুমায়ুন মোল্লা (২৮) ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। ওই গার্মেন্টসেই কর্মরত বরিশালের বানারীপাড়া উপজেলার বড়করপাকর গ্রামের এক মেয়ের সাথে হুমায়ুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত আড়াই বছর ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে এক সঙ্গে থাকতেন।

এক পর্যায়ে কোন কিছু না বলে হুমায়ুন সেখান থেকে পালিয়ে যান। উপায়ন্তর না দেখে ওই মেয়েটি গত ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বোয়ালমারীস্থ বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/২৪ সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ