• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কলাতলীর ক্ল্যাসিক হোটেলের ৮ম তলা থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু

এন আলম আজাদ কক্সবাজার (বাংলাদেশ)
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

কলাতলীর ক্ল্যাসিক হোটেলের ৮ম তলা থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু

সৈকত নগরী কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলীর বিলাশ বহুল হোটেল সী ক্ল্যাসিক রিসোর্টের ৮ম তলার কক্ষের বেলখনি থেকে পড়ে বাবু শেখ (২০) নামক এক পর্যটকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজারের শহরের পর্যটন এলাকা কলাতলীস্থ সী ক্লাসিক রিসোর্টে এই ঘটনা ঘটে।

নিহত বাবু শেখ টাঙ্গাইল জেলার পৌরসভার ১৪ নং ওয়ার্ডের খান ছুরের পুত্র।

নিহত বাবু শেখের বড় ভাই আবদুল্লাহ আল আসিফ থেকে জানা যায়, মঙ্গলবার টাঙ্গাইল থেকে তারা ৫২ জনের একটিদল কক্সবাজারে ভ্রমণে এসে শহরের সী ক্লাসিক রিসোর্ট নামক হোটেলে উঠেন। সবাই যে যার মত করে হোটেলে অবস্থান করেন। বাবু শেখ হোটেলের ৮০২ নং কক্ষে ছিলেন। হঠাৎ বাবু শেখ ৮ম তলা থেকে নিচে পড়ে যায় বলে খবর আসে।সাথে থাকা তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা: আশিকুর রহমান জানান, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়। ঐ পর্যটকের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বড় ধরনের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মো: সেলিম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কি কারণে এবং কিভাবে মৃত্যু হয়েছে এখনো তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিডিনিউজ ইউরোপ/১৮ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ