• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালির রাষ্ট্রদূতের সাথে শেখ রাসেল পরিষদের সৌজন্য সাক্ষাত

মিনহাজ হোসেন ( ইউরোপ) ইতালি
আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

রাষ্ট্রদূত শামীম আহসানের সাথে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালীর সৌজন্য সাক্ষাত
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের সাথে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালী কমিটির নেতৃবৃন্দদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার দূতাবাসের কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালী সভাপতি হাবিবুর রহমান নাজমুল, সাধারন সম্পাদক জামিলুল আরিফ জামিল, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র সহ সভাপতি আলম মাহমুদ, সহ সভাপতি মোঃ মেহেদী হাসান মাসুদ, ১নং সদস্যঃ আব্দুল ওয়াদুদ, সহ সভাপতি মোঃ রোবেল হাসান, রোম মহানগর সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, সম্মানিত সদস্য আব্দুল আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস আজাদী, আইডি বিশেষজ্ঞ সেতু, ইলমা প্রমুখ।

আলোচনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালী শাখার ও বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষরিত (অনুমদিত) শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রকিবুর রহমান ও মহাসচিব কে এম শহিদুল্লা এবং আইন সম্পাদক ব্যারিষ্টার জাহাঙ্গীর হোসেন রনি কাগজ পত্র হস্তান্তর করা হয়। এবং লায়ন মজিবুর রহমানের ভূয়া কমিটির ব্যাপারে প্রতিবাদ জানানো হয়। লায়ন মজিবুর রহমানের কমিটি সমাজ কল্যান মন্ত্রণালয়ের হইতে বাতিল হওয়া কাগজ পত্রও হস্তান্তর করা হয়।

সকল দিক বিবেচনা করে বিষয়টির উপর নজর রেখে সামনে এগিয়ে যাবেন বলে আশা ব্যাক্ত করেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। এবং তিনি প্রস্তাবিত শেখ রাসেলের নামে একটি বাংলা স্কুল করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

শেষে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/২৮ সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ