• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসের সান্তরিনী দ্বীপে ভবনের ছাদ ভেঙে এক বাংলাদেশি নিহত

মতিউর রহমান মুন্না, গ্রিস
আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

গ্রিসে একটি ভবনের ছাদ ভেঙে এক বাংলাদেশি নিহত

গ্রিসের সান্তরীনিতে নির্মিত একটি ভবনের ছাদের একটি অংশ ভেঙে পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আলবেনিয়ার এক নাগরিক আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে গ্রিসের কিকলাদেস দ্বীপপুঞ্জের সান্তরীনি ভোরভুলোসে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে গ্রিসের বিভিন্ন নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, একজন বাংলাদেশি ও এক আলবেনিয়ান লোক ভোরভুলোস এলাকায় একটি গুহা ভবনের ছাদ পরিষ্কার করছিলেন। তারা কর্মরত অবস্থায় হঠাৎ করেই ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এ সময় ঘটনাস্থলেই বাংলাদেশি ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয় এবং অপর আলবেনিয়ান ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্বীপের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
এ দুর্ঘটনাটি তদন্ত করছে থিরা পুলিশ সাব-ডিরেক্টরেট শাখা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত বাংলাদেশি ব্যক্তি প্রায় ৪০ বছর বয়সী। তার নাম মিঠু। বাড়ি রাজশাহী জেলায়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০ অক্টোবর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ