• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় নৌকার মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগ সভাপতি জিহানের ব্যাপক গণসংযোগ

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

হাতীবান্ধায় নৌকার মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগ সভাপতি জিহানের ব্যাপক গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও চেয়ারম্যান পদ-প্রার্থী ফাহিম শাহরিয়ার খান জিহান। এতে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

গত সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিন্দুর্না ইউনিয়নের হাটখোলা বাজারের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে গণসংযোগ করেন।

হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী। এছাড়া তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

এতে উপস্থিত ছিলেন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের আহবায়ক লিপন রায়, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর আজম খান হৃদয়, সিন্দুর্না ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম সহ আরও অনেকে।

হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও লালমনিরহাট -১ আসনের সাংসদ জননেতা মোতাহার হোসেনের এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সিন্দুর্না ইউনিয়নের সর্ব স্তরের মানুষের জন্য কাজ করার লক্ষ্যে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে অবশ্যই জনগণের ভোটে সুনিশ্চিত বিজয় উপহার দিব ইনশাল্লাহ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৩ অক্টোবর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ