• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিস্থ বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি কাউসার ও সম্পাদক লিটন

ইতালি প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

ইতালিস্থ বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি কাউসার আর সাধারণ সম্পাদক লিটন।
ইতালিতে বাংলাদেশ প্রেসক্লাবের কমিটির নতুন সভাপতি হয়েছেন শাহীন খলিল কাউসার। আর সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এম কে রহমান লিটন।
সম্প্রতি ইতালিতে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ আরও অনেকে। এদিকে, কিছুদিনের মধ্যেই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
ইতালিস্থ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শাহীন খলিল কাউসার বলেন, নতুন নতুন দায়িত্ব আমাকে সামনের দিকে বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করতে আরও অনুপ্রেরণা যোগাবে। আমরা যারা দায়িত্বে থাকবো, তারা সবসময় চেস্টা করবো বাংলাদেশ ও বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাওয়ার।
এদিকে, প্রথমবারের মতো ইতালিস্থ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হয়ে উচ্ছ্বসিত  এম কে রহমান লিটন। তিনি বলেন- এমন দায়িত্ব পাওয়া আমার জন্য খুব আনন্দের এবং গর্বের। নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করে যাবেন বলে জানান এমকে রহমান লিটন।
আয়েবাপিসির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক বকুল খান এক বার্তার মাধ্যমে এই নব নির্বাচিত পরিষদ কে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বলে জানা গেছে।
অষ্ট্রিয়ায় বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী এর পক্ষ থেকে ও উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বলে জানা গেছে।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রিক বাংলা প্রেসক্লাব ও বিডিনিউজ ইউরোপ এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় এমকে রহমান লিটন বলেন- আমাদের সবসময় চেস্টা থাকবে বাংলাদেশিদের মাঝে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা। এতে করে বাংলাদেশি প্রবাসীরা উপকৃত হবে। তবে তিনি প্রত্যাশা করেন, বাংলাদেশি প্রবাসীরা যেন তাদের পাশে সবসময় থাকেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ