• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশের পাসপোর্টের নতুন ডিজি হলেন মেজর জেনারেল ওয়াহিদ

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

বাংলাদেশের পাসপোর্টের নতুন ডিজি হলেন মেজর জেনারেল ওয়াহিদ
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। সোমবার (২৫ অক্টোবর) এই সেনা কর্মকর্তাকে ডিআইপির ডিজি নিয়োগ দিয়ে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

এছাড়া পাসপোর্ট অধিদফতরের বর্তমান ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া অভ্যন্তরীণ কয়েকটি পদেও রদবদল করা হয়েছে। পাসপোর্টের ঢাকা বিভাগীয় পরিচালক হিসাবে বদলি করা হয়েছে খুলনার পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে। বর্তমান পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে দেওয়া হয়েছে অধিদপ্তরের পর্সোনালাইজেশন সেন্টারে।

এছাড়া পার্সোনালাইজেশন সেন্টারের উপ-পরিচালক নাদিরা আক্তারকে ভিসা শাখায় এবং পাসপোর্ট শাখার উপ-পরিচালক শাহাদাৎ হোসেনকে খুলনা বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ