• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিশ্বের প্রথম ‘ইউনিসেক্স কনডম’ তৈরি করল মালয়েশিয়া

মনসুর আলম কক্সবাজার থেকে বিডিনিউজ ইউরোপ আন্তর্জাতিক ডেক্স
আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

বিশ্বের প্রথম ইউনিসেক্স কনডম (নারী ও পুরুষ ‍উভয়ের ব্যবহারযোগ্য) তৈরি করেছেন মালয়েশিয়ার টুইন ক্যাটালিস্ট মেডিক্যাল ফার্মের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। মেডিক্যাল ড্রেসিংয়ের কাজে ব্যবহৃত উপাদান দিয়ে এ কনডম তৈরি করা হয়েছে।

ওয়ান্ডালিফ নামের এই ইউনিসেক্স কনডম মানুষকে তাদের জন্ম নিয়ন্ত্রণ ও যৌন স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন জন ট্যাং ইং চিন নামের ওই উদ্ভাবক। তিনি জানান, এটি সাধারণ কনডমের মতোই, সঙ্গে শুধু একটা আঠালো আবরণ আছে। এতে যে আঠালো আবরণটা আছে, যা ভ্যাজাইনা বা পেনিসের সঙ্গে লেগে থাকে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য ওই অংশ পুরোপুরি ঢেকে রাখে। তিনি বলেন, আঠালো অংশটির শুধু একপাশ ব্যবহার করা হয়, যার মাধ্যমে ছেলে বা পুরুষ উভয়ই এটা ব্যবহার করতে পারবে।
ওয়ান্ডালিফের প্রতিটি প্যাকেটে দুটি করে কনডম থাকবে এবং মালয়েশিয়ান মুদ্রায় এর দাম নির্ধারণ করা হয়েছে আরএম-১৪.৯৯ রিঙ্গিত।
ড. ট্যাং পলিউরেথেন ব্যবহার করে কনডম তৈরি করেন, যা ড্রেসিংয়ে ব্যবহৃত একটি স্বচ্ছ উপাদান। পাতলা ও নমনীয় হওয়া সত্ত্বেও তা পানি নিরোধক এই কনডম। তিনি বলেন, এই ইউনিসেক্স কনডম এতটাই স্বচ্ছ যে ব্যবহারের পর কিছু বোঝাই যাবে না।
এরই মধ্যে বেশ কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে ওয়ান্ডালিফের। আগামী ডিসেম্বর থেকে ওই ফার্মের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে এই ইউনিসেক্স কনডম। ড. ট্যাং বলেন, আমি যথেষ্ট আশাবাদী যে অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং যৌন রোগ প্রতিরোধ করতে একটি অন্যতম সংযোজন হবে এই কনডম।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ