• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ী তে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে কমিউনিটি পুলিশ ডে পালন

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

ধনবাড়ী তে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে কমিউনিটি পুলিশ ডে পালন করেছেন।

টাঙ্গাইল ধনবাড়ী থানা পুলিশ এর আয়োজনে‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী থানা চত্বর থেকে বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, থানা মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চান মিয়া সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা , , উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি , থানার সেকেন্ড অফিসার মাজহারুল ইসলাম , প্রমুখ।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত সমাবেশে পুলিশ ও জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ-ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, মাদক, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস দমন ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। কার্যকরী বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়ে অলোকপাত করা হয়।
এ ছাড়াও সমাজ থেকে মাদক নির্মূলসহ সকল প্রকার অপরাধ দমন করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/৩০ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ