• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তানোরের আদিবাসীদের ওপর হামলা ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক রাজশাহী থেকে
আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

তানোরের আদিবাসীদের ওপর হামলা ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীর তানোর উপজেলার মালশিরা (চৌবাড়িয়া) গ্রামে আদিবাসী পরিবারের ঘর-বাড়ি ভাঙচুর, বসত ভিটা দখল ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে এবং মুলহোতা ভূমিদস্যু হামিদুর রহমানসহ জড়িতদের গ্রেপ্তার, বিচার ও ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরনের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে আজ ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়-এর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, গোদাগাড়ী উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, আদিবাসী যুব পরিষদের সদস্য উত্তম কুমার মাহাতো, মালশিরা গ্রামের ভুক্তভোগী দেবেন মুর্মু, শেফালি মুর্মু, সাধু বেরজন সরেন প্রমুখ।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি এবং রাজশাহী মানবাধিকার জোটের সহ-সভাপতি কল্পনা রায়, মাসাউসের নির্বাহী পরিচালক এবং জোটের সদস্য মেরিনা হাঁসদা, দৈনিক জনকন্ঠের ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর প্রমূখ।

মানববন্ধনে বক্তারা তানোরের আদিবাসীদের ঘরবাড়ি ভাংচুর, নির্যাতন, বসতভিটা জবরদখল ও উচ্ছেদ চেষ্টাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। ভুক্তভোগী আদিবাসী পরিবার ও মালশিরা গ্রামের আদিবাসীদের নিরাপত্তার জোর দাবি জানানো হয়। সারাদেশে আদিবাসীদের উপর নির্যাতন, ভূমিদখল, নারী ধর্ষণ, ভূমি থেকে উচ্ছেদ বন্ধ ও আদিবাসীদের নিরাপত্তার দাবিও জানান বক্তারা। আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর মধ্যরাতে আনুমানিক রাত ১টার সময় রাজশাহী জেলার তানোর উপজেলার মালশিরা গ্রামের আদিবাসী সাঁওতাল জাতিসত্তার দেবেন মুর্মু (৪৫) এর বাড়িতে হামলা করেন স্থানীয় ভূমিদস্যু হামিদুর রহমানের নেতৃত্বে ৩০-৪০ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনী। হামলাকালীন সময়ে হামলাকারীরা অন্যান্য আদিবাসীদের ঘরবাড়িতে বাহিরে থেকে তালা মেরে আটকে রাখা হয়। দীর্ঘদিন থেকেই ভূমিদস্যু হামিদুর রহমান আদিবাসী দেবেন মুর্মু’র পৈত্রিক জমি নিজের জমি দাবি করে হুমকি ও উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছিল।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ