• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

“মালে” খেলতে যাচ্ছে জাপানে জন্ম নেয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

সাবিনার সঙ্গে যাচ্ছেন জাপানে জন্ম নেয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া
চতুর্থবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলতে বুধবার মালে যাচ্ছেন জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। তবে তিনি একা নন, একই ক্লাবে খেলতে সাবিনার সঙ্গে যাচ্ছেন জাপানে জন্ম নেয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।
দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের এ দুই ফুটবলার মালদ্বীপে খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে। এটি মূলত মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। এই ক্লাবেই আগে দুইবার খেলে এসেছেন সাবিনা।

জাপানি মাতসুশিমা সুমাইয়ার বাবা বাংলাদেশি এবং মা জাপানি। দুই বছর বয়স থেকেই সুমাইয়া থাকেন বাংলাদেশে। শৈশব থেকেই ফুটবলের প্রতি দারুণ টানা সুমাইয়ার। জাতীয় দলে খেলার স্বপ্ন তার। পরপর দুই বছর তিনি নারী ফুটবল লিগে ছিলেন বসুন্ধরা কিংসে। গত মৌসুমে দুটি গোলও করেছেন সুমাইয়া।

মালদ্বীপের ঘরোয়া ফুটবলে খেলার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত সুমাইয়া। বিডিনিউজ ইউরোপ কে তিনি বলেছেন, ‘আমি খুবই খুশি বিদেশের ঘরোয়া ফুটবলে খেলার সুযোগ পেয়ে। ঐ ক্লাব থেকে আমার এজেন্টের কাছে প্রস্তাব দেয়া হয়েছিল। আমি উইমেন ফুটসাল ফিয়েস্তায় খেলার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি করেছি। বুধবার দুপুরে ফ্লাইট। প্রথম ম্যাচ ২১ নভেম্বর। মোট ৬ টি ম্যাচ খেলবো।

চুক্তি কতদিনের এবং পারিশ্রমিক কেমন? সুমাইয়া বলেছেন, ‘এই টুর্নামেন্টের জন্যই চুক্তি। আর পারিশ্রমিক? সেটা বলছি না। আমি খেলার সুযোগটাকেই বেশি গুরুত্ব দিয়েছি।’

সাবিনা খাতুন ২০১৬ সালে এই ক্লাবে চার ম্যাচ খেলে ৩১ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। টুর্নামেন্টে তার ক্লাব রানার্সআপ হওয়ার পেছনে বিশাল ভূমিকা ছিল বাংলাদেশ অধিনায়কের।

সাবিনা ২০১৫ সালে প্রথম বাংলাদেশি নারী ফুটবলার হিসেবে মালদ্বীপে খেলতে গিয়েছিলেন। মালদ্বীপ পুলিশ ক্লাবের জার্সিতে ৫ ম্যাচে ৩৭ গোল করে জিতেছিলেন গোল্ডেট বুট। প্রথমবারও নিজ দলকে রানার্সআপ করতে বড় ভূমিকা ছিল সাবিনার।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৯ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ