উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ‘ভোট প্রদান করবেন’ অফিসার ইনচার্জ মোঃ চান মিয়া
দেশব্যাপী দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্রসমূহ পরিদর্শন করেছে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চান মিয়া গতকাল টাঙ্গাইলের ধনবাড়ী থানায় ইউনিয়নের নির্বাচন উপলক্ষে ধনবাড়ী থানা প্রাঙ্গণে গ্রাম পুলিশদের নিয়ে এক মতবিনিময় সভা করেন অফিসার ইনচার্জ ওসি মোঃ চান মিয়া।
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চান মিয়া ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমরা ধনবাড়ী থানা পুলিশ আপনাদেরকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। আপনারা সকলে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। নির্বাচনে বিশৃংখলা ঘটাতে পারে, এমন কোনো ষড়যন্ত্র সম্পর্কে কোন তথ্য জানার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করুন। আপনাদের কাছে সংশ্লিষ্ট বিট অফিসার সহ সকল ঊর্ধ্বতন অফিসারদের নম্বর জরুরি যোগাযোগ করবেন । এর মাধ্যমে এসব তথ্য সহজেই পুলিশকে অবহিত করা সম্ভব।
এ-সময় উপস্থিত ছিলেন ইদ্রিস আলী, ইন্সপেক্টর (তদন্ত)ধনবাড়ী থানা সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ভোটার উপস্থিতি ছিলেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৯ নভেম্বর/জই