• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মানবজাতির অগ্রযাত্রায় ঈমান গ্রহণের ফজিলত

হাফিজ মাসুম আহমেদ দুধরচকী সিলেট
আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

ঈমান আরবি শব্দ। যার অর্থ হচ্ছে বিশ্বাস করা। পরিভাষায়, মহান আল্লাহ, তাঁর ফিরিশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ, তাক্বদিরের ভালো-মন্দ এবং আখিরাতে পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়। যিনি উপরোক্ত বিষয় গুলো অন্তরে বিশ্বাস করে মৌখিকভাবে এর স্বীকৃতি দিয়ে বাস্তবে সে মোতাবেক আমল করেন তারাই হলেন ঈমানদার। ঈমানদার ইসলাম গ্রহণের ফলে কি লাভ করবেন তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে তুলে ধরা হলো-হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসুল। যে কোনো বান্দা সন্দেহ না করে ঈমান দিয়ে এই বাক্য দুটির উপর ঈমান আনবে, সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে, সে জান্নাত থেকে বঞ্চিত হবে না। (মুসলিম)হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে খাত্তাবপুত্র! যাও, লোকদের মাঝে ঘোষণা করে দাও যে, কেবলমাত্র ঈমানদার লোকেরাই জান্নাতে প্রবেশ করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অতপর আমি বের হলাম এবং ঘোষণা করলাম- শুনে রাখো, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। (মুসলিম)সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত, আল্লাহ এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান গ্রহণ করা। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।
লেখকঃ- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ