ভোলায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, মহাসড়কে বাস চলাচল বন্ধ
আজ ১০- নভেম্বর ( বুধবার) বেসতো সড়ক ভোলা চরফ্যাশন দুর্ঘটনায় আবদুল হাসেম মাল নামের (৮০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর ভোলা-চরফ্যাশন মহা-সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন মহা-সড়কের তালতলী বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হাসেম মাল সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রুহিতা গ্রমের মালেগো বাড়ির আশাদ আলী মালের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবদুল হাসেম এর মেয়ে চট্টগ্রাম থাকে। সেখান থেকে আসবে শুনে সকালে বাজার থেকে মাছ কিনতে যান তিনি।
পড়ে দুপুরের সময় বাস স্টেশন থেকে তালতলী বাজারে আসে এবং বোরাক থেকে নেমে বাড়ি যাওয়ার সময় ভোলামুখী বাস তাকে চাপা দেয়। বলে
যানিয়েছেন বেস কিছু এলাকা বাসি পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহাম্মদ আবুল কামাল, পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
ভোলা-চরফ্যাশন মহাসড়কে তালতলী নামক বাজারে আবদুল হাসেম মাল (৮০) নামের বৃদ্ধ রাস্তা পারাপারের সময় চরফ্যাশন থেকে ভোলাগামী দিগন্ত নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো আমরা জনগণের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছি, এ ঘটনার সুস্থ সমাধান না হওয়া পর্যন্ত ভোলা-চরফ্যাশন মহাসড়ক বাস চলাচল বন্ধ থাকবে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১১ নভেম্বর/ জই