• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যশোরে ছাত্র ফেডারেশনের সমাজকল্যাণ সম্পাদক শাওনের স্মরণসভা

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

যশোরে ছাত্র ফেডারেশনের সমাজকল্যাণ সম্পাদক শাওন কারিমের স্মরণসভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ডাঃ হাবিবুল কারিম শাওন এর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে যশোরের মাইকপট্টিতে ১২ নভেম্বর, বিকেল ৪ টায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশন, যশোর জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফুয়ারা অন্তরার সভাপতিত্বে আলোচনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য আল আমিন শেখ, ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি শিরিন সুলতানা, যশোর জেলা শাখার সাবেক সম্পাদক অনুপম আইচ, সম্পাদক রিফাত হোসেন, যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফাতেমা অন্যন্যা ও ছাত্র ফেডারেশনের শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
স্মরণসভায় আলোচকবৃন্দ শাওন কারিমের রাজনৈতিক চিন্তা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। শাওন কারিম যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ডাক্তারি পাশ করার দুই দিন পর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
শাওন কারিমের প্রধান স্বপ্ন ছিলো কৃষকের ডাক্তার হওয়া। সর্বোচ্চ ৩০ টাকা ফি-তে কৃষকদের চিকিৎসাপথ্য দেবার দৃঢ় প্রত্যয় ছিলো তাঁর। এমন ডাক্তারি করে কাড়ি কাড়ি টাকা কামানোর বাজারি ডামাডোলে শাওন কারিমের কৃষকের ডাক্তার হওয়া বাসনা বর্তমান তরুণ ডাক্তারদের জন্য এক বিরল অনুপ্রেরণা।
আলোচনার পূর্বে ডা. শাওন কারিমের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ