• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে দিনব্যাপি পুষ্টি ও লিডারশিপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

ঝালকাঠিতে দিনব্যাপি পুষ্টি ও লিডারশিপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝালকাঠির প্রেস ক্লাব মিলনায়তনে মা ও শিশু শিক্ষা সুরক্ষা সংগঠনের উদ্যেগে দিনব্যাপি পুষ্টি ও লিডারশিপ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে শিক্ষাথর্ী, নারী ও সেচ্ছাসেবক কমর্ীসহ ৫০জন অংশগ্রহন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: কামাল হোসেন। মা ও শিশু শিক্ষা সুরক্ষা সংগঠনের সভানেত্রী শিরিন জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাধারন সম্পাদক মো: আককাস সিকদার ও দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান বিশেষ অতিথি ছিলেন। এই অনুষ্ঠানে প্রশিক্ষনের ফ্যাসিলিটর ছিলেন ঝালকাঠি ব্রাক সমন্বয়কারী মোতাহার হোসেন ও গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয়ের মেহেদি হাসান শুভ। উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামিম আহসন, সাংবাদিক মানিক রায় ও কে.এম সবুজ উপস্থিত ছিলেন। এই সংগঠনের থেকে ঝালকাঠি পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯জন লিডার নির্বাচন করা হয়েছে এবং এই লিডাররা ৭জন করে সদস্য নিয়ে প্রতিটি ওয়ার্ডে পুষ্টি বিষয়ে মানুষকে সচেতন করবেন।
ঝালকাঠিতে পুষ্টি ও লিডারশীপ প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৬ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ