• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির জন্য কৃষি প্রনোদনা অনুমোদন

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

ঝালকাঠি জেলায় ৮টি ফসল চাষের উপর সরকারের ১কোটি ১২লাখ ৫৬ হাজার টাকার কৃষি প্রনোদনা উদ্বোধন।

ঝালকাঠি জেলায় ২০২১-২২ মৌসুমে সরিষা, মুগ, মুসুর ও খেসারি,সরিষা, সূর্যমুখীসহ ৮টি ফসল চাষের উপর কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় ১২ হাজার ৩০০ কৃষককে ১২হাজার ৩০০বিঘা চাষাবাদের জন্য সার, বীজ ও ক্রয়ের জন্য সরকার ১কোটি ১২লাখ ৫৬ হাজার টাকা প্রনোদনা সহায়তা বরাদ্দ করেছে। রবিবার বেলা সাড়ে ১২টায় আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালী এই কর্মসূচির উদ্বোধন করেছেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হি কর্মকর্তা সাবিকুন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম, সাধারন সম্পাদক আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন ও আবু সাঈদ খান ও প্রনোদনা প্রাপ্ত কৃষকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুলতানা আফরোজ। পরে কৃষকদের কাছে প্রনোদনার সার ও বীজ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি বলেছেন , আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশে উৎপাদন বৃদ্ধি পায়। সরকার কৃষকদেরকে নানামুখী সহয়তা দিয়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। সরকার সার বীজ ছাড়াও কৃষকদের সহয়তার জন্য উৎপাদন বৃদ্ধিতে যান্ত্রিকীকরন কর্মসূচি আওতায় কৃষকদেরকে কৃষি সরঞ্জাম প্রদান করে আসছে। এই ধারা অব্যহত থাকবে।
ঝালকাঠিতে ফসল চাষের উপর কৃষি প্রণোদনার সার ও বীজ কৃষকদের মধ্যে বিতরণ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ