• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসী প্রত্যাশী মুসলিম যুবকের মৃত্যু

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক ভিয়েনা
আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

পোল্যান্ড বেলারুশ সীমান্তে আরও একজন অভিবাসী প্রত্যাশী মুসলিম যুবকের মৃত্যু !
“ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও ইউরোপের
অভিবাসীদের নিয়ে নিউজ পোর্টাল ইনফোমাইগ্রেন্টস
জানিয়েছেন আজ বেলারুশ ও পোল্যান্ড সীমান্তে
জিরো পয়েন্টে অবস্থানরত হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।

ইনফোমাইগ্রেন্টস জানিয়েছেন মৃত্যুবরণকারী যুবক
একজন উত্তর আফ্রিকার মুসলিম। পরে মৃত
মুসলিম অভিবাসী প্রত্যাশী যুবকের নামাজে জানাজা
পড়েছেন পোল্যান্ডের বেলারুশ সীমান্তবর্তী মুসলিম তাতার গোষ্ঠীর মানুষ। পরে অজ্ঞাতনামা যুবককে
পোল্যান্ডের মাটিতে সমাহিত করা হয়।

উল্লেখ্য যে,আফগানিস্তান,ইরান,ইরাক,লিবিয়া ও
সিরিয়ার হাজার হাজার শরণার্থী বেলারুশ এসে
পোল্যান্ড সীমান্ত দিয়ে ইইউতে প্রবেশ করে
জার্মানিতে যাওয়ার অপেক্ষায় আছেন। তবে
পোল্যান্ড কোন অবস্থাতেই এই অবৈধ উপায়ে
ইইউ সীমান্ত দিয়ে তাদের প্রবেশ করতে দিতে
নারাজ।

পোল্যান্ড ইতিমধ্যেই তার সীমান্তে কাঁটাতারের বেড়া
সহ ২০,০০০ হাজার সেনা মোতায়েন করেছে। গত জুলাই থেকে এই পর্যন্ত এই সীমান্তে প্রায় ১৫ জন অভিবাসী প্রত্যাশী মৃত্যুবরণ করল। সকলেই ছিল মুসলিম এবং তাদেরকে পোল্যান্ডের ভিতরে বেলারুশ সীমান্তবর্তী জঙ্গলে সমাহিত করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২১ নভেম্বর/ জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ