• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে জেলা আইনগত সহয়তা প্রদান কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

ঝালকাঠিতে জেলা আইনগত সহয়তা প্রদান কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত

ঝালকাঠির জেলা জজশীপ এর শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে জেলা আইনগত সহয়তা প্রদান কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো: শহিদুল্লাহ এর সভাপতিত্বে এই সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: পারভেজ শাহরিয়ার, লিগাল এইড অফিসার মো: শিবলি নোমান খান, ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ও জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক আ.ফ.ম. মোস্তাফিজুর রহমান মনু সহ কমিটি ভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ২৯ সেপ্টেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সরকারি খরচে মামলা পরিচালনার জন্য ৩৫টি আবেদন পাওয়া গেছে এবং মামলা পরিচালনার জন্য ২৩ জনপ্যানেল আইনজীবি নিয়োগ করা হয়েছে। লিগাল এইড অফিস ৩ জন আইনজীবিকে ৭টি বিলে ২৩ হাজার ৪০০ টাকা পরিশোধ করা হয়েছে।

সভায় সরকারি খরচে মামলা পরিচালনার খরচ বহন করছে সরকার করছে। অসহায় এবং গরীব শ্রেনিভুক্ত বিচারপ্রার্থী সহযোগীতা নিতে পারেন এই প্রচারনাটি এখনও মানুষের মধ্যে ব্যাপকভাবে সম্প্রসারিত হয় নি। জেলা ও দায়রা জজ প্রচার প্রচারনা বৃদ্ধি করে অধিক সংখ্যক কাঙ্খিত বিচার প্রার্থীদের এই সহযোগীতা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
ঝালকাঠিতে আইনগত সহয়তা কমিটির সভায় বক্তব্য রাখছেন জেলা ও দায়রা জজ মো: শহিদুল্লাহ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৪ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ