টেকনাফের চাকমারকুল(২১) নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র্যাব-১৫,এর অভিযানে এক অস্ত্রধারী আটক।
কক্সবাজারের-টেকনাফ, হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল, ২১ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকার কেরনতলী থেকে, জোবায়ের নামের এক অস্ত্রধারী রোহিঙ্গাকে, আটক করেছে র্যাব-১৫ কক্সবাজার।
এদিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন)মো: আবু সালাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানান।
(র্যাব-১৫) কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে, বুধবার (২৪শে নভেম্বর) রাত ৮:০০ টার সময়,টেকনাফ থানাস্থ কেরনতলী এলাকায়, ২১ নং রোহিঙ্গা ক্যাম্প (ব্লক এ ৬) এর আবু বক্করের ছেলে অস্ত্রধারী জোবায়ের কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামির কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬ নভেম্বর/ জই