• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অষ্ট্রীয়ায় করোনার চতুর্থ ঢেউয়ের ভয়াবহ অবস্থা

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক অষ্ট্রীয়া
আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

ইউরোপের দেশ অষ্ট্রীয়ায় করোনার চতুর্থ ঢেউয়ের ভয়াবহ অবস্থায় সে দেশের সরকারের বিভিন্ন পদক্ষেপ নিন্মলিখিতঃ
●● অস্ট্রিয়ায় করোনা ভাইরাসের চতুর্থ প্রাদুর্ভাব
আরও দীর্ঘায়িত ও ভয়াবহ আকার ধারণ করার
পূর্বাভাস দিয়েছেন সংক্রমণ রোগ ও পরিসংখ্যান
বিশেষজ্ঞরা।
■ স্কুল বন্ধ নিয়ে বিতর্ক চূড়ান্ত পর্যায়ে! শুধুমাত্র
অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী হাইঞ্জ ফাসম্যান (ÖVP)
ব্যতীত সকলেই স্কুল বন্ধের পক্ষে।
■ নিউজ নেটওয়ার্ক OE24 ঈন্গিত দিয়েছেন
আগামী সোমবার থেকেই সমগ্র অস্ট্রিয়ার
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ অর্থাৎ Distance Learning শুরু করা হতে পারে।
■ অস্ট্রিয়ার লকডাউন বর্ধিত হবে এটা প্রায়
নিশ্চিত। হোটেল-রেস্টুরেন্ট ও রাতের সকল
প্রকার কার্যক্রম আগামী বছর অর্থাৎ কমপক্ষে ফেব্রুয়ারী ২০২২ সালের পূর্বে না খোলার সম্ভাবনা ১০০% বলে ঈন্গিত দিয়েছেন বিভিন্ন সংবাদ
মাধ্যম।
■ তবে ক্রিসমাসের পূর্বে কিছুদিনের জন্য
দোকানপাট কঠোর বিধিনিষেধ সাপেক্ষে খোলা
হতে পারে। যেমন,শপিংমল ও ক্রিসমাস ট্রি মার্কেট
ইত্যাদি।

●●● অস্ট্রিয়ার প্রতিবেশী দেশ স্লোভাকিয়া
আজ বৃহস্পতিবার ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর
পর্যন্ত অস্ট্রিয়ার মতই স্কুল খোলা রেখে সমগ্র
দেশে আপাতত দুই সপ্তাহের জন্য সম্পূর্ণ
লকডাউন ঘোষণা করেছে। আর ৯০ দিনের জন্য
দেশে জরুরী অবস্থা ঘোষণা করেছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ