• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাক ক্রিকেটার হাসান আলীর”কোলাকোলি” লিটনকে অভিনন্দন

বিডিনিউজ ইউরোপ ক্রিড়া ডেক্সঃ
আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৮৫ ওভারে ২৫৩/৪ (লিটন দাস ১১৩*, মুশফিকুর রহিম ৮২*, সাদমান ইসলাম ১৪, সাইফ হাসান ১৪, নাজমুল হোসেন শান্ত ১৪, মুমিনুল হক ৬)।

বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান লিটন দাসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তানের তরুণ তারকা পেসার হাসান আলী অন্যদের চেয়ে একটু বেশি সৌজন্যতা দেখিয়েছেন লিটনকে।
প্রথম দিনের খেলা শেষে লিটন যখন ১১৩ রানে অপরাজিত থেকে মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরছিলেন তখন পাকিস্তানের ক্রিকেটাররা সেঞ্চুরিয়ান লিটনকে অভিনন্দন জানান। হাসান আলী এসে লিটনের সঙ্গে কোলাকুলি করেন।
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে চলমান টেস্টের প্রথম দিনের শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফের গতি আর সাজিদ খানের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে দলীয় ৪৯ রানেই একের পর এক সাজঘরে ফেরেন সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত।

এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। পঞ্চম উইকেটে তারা ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ভালো অবস্থানে রেখে প্রথম দিনের খেলা শেষ করেন।

পাকিস্তানের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিং করে ছয় বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়ে যান লিটন। প্রথম দিনে ২২৫ বল খেলে ১১টি চার ও এক ছক্কায় ১১৩ রান করে অপরাজিত আছেন লিটন। ১৯০ বল খেলে ১০টি চারের সাহায্যে ৮২ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক মুশফিকু রহিম।
সূত্র -যুগান্তর
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ