• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টাঙ্গাইলে নিরাপদ সড়ক আন্দোলনে হেলমেট বাহিনীর হামলা

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলে নিরাপদ সড়ক আন্দোলনে হেলমেট বাহিনীর হামলা
আজ ২৭ নভেম্বর টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। সকাল ১১ টায় সাধারণ শিক্ষার্থীরা গণপরিবহনে হাফপাস সহ সুনির্দিষ্ট দাবিতে শহীদ মিনারে জড়ো হতে থাকলে সেখানে লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হয় ছাত্রলীগ টাঙ্গাইল জেলার সন্ত্রাসীরা।
“টাঙ্গাইলে কোনো আন্দোলন হতে দিবে না” একথা বলে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর ঝাপিয়ে পড়ে। নারী শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে নিপীড়ন করে এবং অশালীন মন্তব্য করতে থাকে। এক পর্যায়ে তাদের এই কর্মকান্ডের ভিডিও ধারণ করলে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়! আন্দোলনকারীদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাংচুর করে। হামলার ছবি, ভিডিও ডিলিট করে ফেলে।

এসময় ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক ও আন্দোলনের প্রধান সংগঠক ফাতেমা রহমান বীথি, আজিজুল হক, আনিকা রহমান, প্রেমা সরকার, কাইফ সরকার, ইব্রাহিম জুনায়েদ, আহাদ ইসলাম, বিপ্লব রেজা সহ প্রায় ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন।

শিক্ষার্থীদের ওপর হামলার সময় ঘটনাস্থলে প্রশাসনের কর্তাব্যাক্তিদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও তারা নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ ছিলেন। প্রশাসনের মদদ ও সহযোগিতাতেই ছাত্রলীগ আন্দোলনারী শিক্ষার্থীদের ওপর এই হামলা চালিয়েছে।

বর্তমানে ছাত্রলীগ শিক্ষার্থীদের সকল ন্যায়সঙ্গত আন্দোলন দমনে সরকারের প্রধান লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। বাংলাদেশ ছাত্রলীগকে ‘গণবিরোধী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়ে তাদের বর্জন করার আহ্বান জানায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন। একই সাথে সাধারণ শিক্ষার্থীদেরকে এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবারও আহ্বান আমরা জানাই।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ