• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখার বিক্ষোভ

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক রাজশাহী
আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখার বিক্ষোভ

আজ ৩০ নভম্বর ২০২১, মঙ্গলবার, বেলা ১২ টায় রাজশাহী জিরো পয়েন্টে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখা এক বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। রাজশাহী সিটি কলেজের ছাত্রী সানজিদা খাতুনের ওপর এসিড নিক্ষেপ এর ঘটনায় নিক্ষেপকারীর দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করার দাবীতে এবং দেশব্যাপী লাগামহীন ভাবে যৌন নিপীড়ন এর ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেন তারা। ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাব্বত হোসেন মিলনের সভাপতিত্বে এবং ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক জিন্নাত আরা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর শাখার নেতৃবৃন্দ।
নাম সানজিদা খাতুন (১৮)। তিনি সদর উপজেলার লালমনিপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং রাজশাহী সরকারি সিটি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। নাটোর সদর থানা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তায় অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন সানজিদা। রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে ঢাকায় নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। অ্যাসিডে তাঁর পুরো মুখমণ্ডল ঝলসে গেছে।
এ ঘটনায় আটককৃত মাহিম (২১) গ্রেপ্তার হয়েছে। সানজিদা’র চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয় থেকে শুরু করে সকল ব্যয় সরকারকে বহন করতে হবে। সমাবেশ শেষে রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমেনা আবেদীন এর সাথে দেখা করে রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ। ম্যামের কাছে জানা যায় সানজিদা’র একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। অপর চোখের কর্নিয়া অপারেশন হবে। কলেজের সকল শিক্ষকের যৌথ অংশগ্রহণে ইতিমধ্যে সানজিার পরিবারকে চিকিৎসা বাবদ ১ লক্ষ টাকার সহযোগিতা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সানজিদা’র তীব্র মনোবলের প্রশংসা করেন আমেনা ম্যাম। বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের এ উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। এমতাবস্থায় বিচারহীনতার এই রাষ্ট্রে প্রতিবাদ করার পাশাপাশি সামাজিক প্রথাগত বাঁধা গুলোকে ভেঙে ফেলাও সকলের কর্তব্য হওয়া উচিত।
নিম্নোক্ত দাবীতে আজ এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়-
১. এসিড নিক্ষেপকারী ও সহযোগী অপরাধীদের অতিদ্রুত গ্রেফতারসহ সকল ধর্ষণ এর মামলার জরুরী ট্রাইবুনাল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. সানজিদা খাতুনের সকল চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয় এবং কর্মসংস্থানের দায়িত্ব সরকারকে নিতে হবে।
৩. বিশেষ ব্যবস্থার মাধ্যমে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৪. সারাদেশে ধর্ষণ, যৌণ নিপীড়ন, এসিড সন্ত্রাসীদের রাজনৈতিক ক্ষমতা উৎখাত করো।
৫. সকল জায়গায় সকল সময় নারীর নিরাপত্তার দ্বায় রাষ্ট্রকে নিতে হবে।
৬. গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফপাস চালু করতে হবে। দুরপাল্লার যানবাহন গুলোতে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট কার্ড চালু করতে হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ