• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কাউন্সিলরের দায়িত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয়ান নাগরিক: কবির হোসেন

মিনহাজ হোসেন ইতালী থেকে:
আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

ইতালী প্রবাসীদের সহযোগীতার লক্ষ্য কাউন্সিলরের দায়িত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয়ান নাগরিক: কবির হোসেন

অনুষ্ঠিতব্য রোম সিটি কর্পোরেশন নির্বাচনের ৮ নং মিউনিসিপিও প্রেসিডেন্ট Amedeo Ciaccheri ciaccheri বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর সকল প্রবাসীদের সুবিধা-অসুবিধা সহজে সমাধানের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশি সহ ভিন্ন দেশি প্রবাসীদের পক্ষে প্রতিনিধিত্ব করার লক্ষ্য বাংলাদেশী বংশোদ্ভূত ইতালীয়ান নাগরিক কবির হোসেনকে কাউন্সিলর এর দায়িত্ব প্রদান করেন।

৬ ডিসেম্বর রাজধানীর রোমের মন্তানিওয়ালা ৮নং মিনিউসিপিও প্রেসিডেন্ট অফিস কার্যালয়ে প্রেসিডেন্ট Amedeo Ciaccheri আনুষ্ঠানিকভাবে কবির হোসাইন কে অফিসিয়াল ভাবে সার্টিফিকেট প্রদান ও শপথ গ্রহণ করান।

এসময় বাংলা কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ ব্যবসায়ী সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব , বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালীর সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, বরিশাল বিভাগ সমিতি ইতালীর অন্যতম নেতা মুজিবুর রহমান শিকদার, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাক, সাবেক কমিশনার নাজিম মোল্লা, ঢাকা জেলা সমিতি ইতালী সভাপতি সালাউদ্দিন আহমেদসহ আরও অনেকেই।

উপস্থিত নেতৃবৃন্দরা নবনিযুক্ত কাউন্সিলর কবির হোসেনকে শুভেচ্ছা জানান এবং তার মাধ্যমে স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট Amedeo Chr সাংবাদিকদের সাক্ষাৎকারে বাংলাদেশী বংশোদ্ভূত ইতালীয়ান নাগরিক কবির হোসেনের ভূয়সী প্রশংসা করে বলেন তিনি একজন সত নিষ্ঠা মানুষ, প্রবাসীদের পক্ষে তিনি যে দায়িত্ব পেয়েছেন। আশা করবো তিনি সঠিক ভাবে গুরুত্বসহকারে বাংলাদেশি সহ যে কোন প্রবাসীদের সহযোগিতা পরামর্শ যে কোন সমস্যায় সততার সহিত কাজ করে যাবেন। তিনি তার উত্তর উত্তর সফলতা কামনা করেন।

শেষে নবনিযুক্ত কাউন্সিলর কবির হোসেন সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন তিনি যেন সততার সহিত কাজ করে প্রবাসে প্রবাসী সহ বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করে রাখতে পারি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮ ডিসেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ