• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে জাওয়াদের কারনে অকাল বৃষ্টিপাতে জেলায় রবি চাষাবাদ এক ধাপ পিছিয়ে যাবে

বাধন রায় ( বরিশাল) প্রতিনিধি
আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠিতে জাওয়াদের কারনে অকাল বৃষ্টিপাতে জেলায় রবি চাষাবাদ এক ধাপ পিছিয়ে যাবে।
ঝালকাঠি জেলায় ঘূর্নিঝড় জাওয়াদ দুর্বল হয়ে নিম্মচাপ আকারে গত ৩ দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে তবে রবিবার দিবা গত রাতে প্রায় ৩ ঘন্টা তুলনামুলক ভারি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে জেলায় স্থানীয় জাতের ৩৬ হাজার ৪১৮ হেক্টর জমির পাকা ধান নিয়ে ক্ষেতে শুয়ে পরেছে। জেলায় এ বছর ৪৮ হাজার হেক্টরে আমন আবাদ হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৮২ হেক্টরে আবাদ হওয়া উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ ইতিমধ্যেই কর্তন করে কৃষকরা মাঠ থেকে ধান বাড়িতে তুলে নিতে পেরেছেন। এই অকাল বৃষ্টিপাতের ফলে কৃষি বিভাগের পক্ষথেকে কোন ক্ষতি সম্ভবনা নেই বলে জানানো হয়েছে।


এই মৌসুমে রবি ফসলের আওতায় খেসারী ডাল, মুসুর ডাল, শীতকালিন শাক-সবজি আলু, মিষ্টি আলু, মরিচ, চিনা বাদাম ও গম চাষের জন্য কৃষকরা মাঠ প্রস্তুত করে বীজ ফেলেছে। জাওয়াদ এর প্রভাবে অনাকাঙ্খিত বৃষ্টিপাতে এপর্যন্ত এই সকল ফসলের চাষ হওয়া ১২ হাজার ১৪৭ হেক্টরের আবাদের মধ্যে ৮ হাজার ৯৭ হেক্টরে আবাদ আক্রান্ত হয়েছে। আক্রান্ত এই ফসলের কতোভাগ ক্ষতিগ্রস্থ হবে তা আবহওয়া ভলো হওয়ার পরেই নিরুপন করা যাবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মোঃ ফজলুল হক।
কৃষিবিভাগ সূত্রে জনো গেছে, ঝালকাঠি জেলায় এই বৈরি আবহাওয়া পূর্ব পর্যন্ত চলমান রবি ফসলের আওতায় ৭১৭১ হেক্টর খেসারি ডাল আবাদের মধ্যে ৫৭৩৬ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। সরিষা ৩৯০ হেক্টর চাষের মধ্যে ১৯৫ হেক্টর, শীতকালিন সবজি ৩৮৫১ হেক্টরের মধ্যে ১৯২৫ হেক্টর, মুসুর ডাল ১৪৫ হেক্টরের মধ্যে ৭২ হেক্টর, আলু ৯৫ হেক্টরের মধ্যে ১৯ হেক্টর, মিষ্টি আলু ১৪৭ হেক্টরের মধ্যে ২৮ হেক্টর, মরিচ ৩০২ হেক্টরের মধ্যে ৯০ হেক্টর, চিনা বাদাম ১০ হেক্টরের মধ্যে ৫ হেক্টর ও গম ২৬ হেক্টরের মধ্যে ২৬ হেক্টরই আক্রান্ত হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮ ডিসেম্বর/জই

 

 

 

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ