• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাবনার বেড়া উপজেলা ছাত্র ফেডারেশনের ২য় কাউন্সিলের ঘোষণা

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা (বাংলাদেশ) থেকে
আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

পাবনার বেড়া উপজেলা ছাত্র ফেডারেশনের ২য় কাউন্সিলের ঘোষণা
“মানসম্মত শিক্ষা ও শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চত কর।”
“বেড়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাস, যৌন নিপীড়ন ও মাদকমুক্ত করতে হবে।”
এই আহ্বানে আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেড়া উপজেলা শাখার দ্বিতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
৮ ডিসেম্বর ২০২১, বুধবার, সকাল ১০ টায় বেড়া শাখার আহ্বায়ক লিমন সরকারের সভাপতিত্বে এক সাধারণ সভা আহ্বান করা হয়। উক্ত সভায় ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মহব্বত হোসেন মিলন উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে লিমন সরকারকে আহ্বায়ক, শহীদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও মোসাঃ তানিয়া প্রামানিককে সদস্য সচিব করে বেড়া উপজেলা শাখার কাউন্সিল প্রস্তুতি গঠন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শাখার অর্থ-সম্পাদক মুনিম ইসলাম ও বেড়া শাখার নেতৃবৃন্দ।
সম্মেলনকে সফল করার লক্ষ্যে পাঁচটি উপকমিটি গঠন করা হয়।
সাংগঠনিক উপ-কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন, অর্থ উপকমিটির আহ্বায়ক লিমন সরকার, প্রচার উপ-কমিটির আহ্বায়ক বনি ইসলাম, দপ্তর উপকমিটির আহ্বায়ক খুশি রাণী ও আপ্যায়ন উপ-উপকমিটির আহ্বায়ক করা হয় এহসানকে।

ছাত্র ফেডারেশন, বেড়া উপজেলা শাখার দপ্তর উপ-কমিটির আহ্বায়ক খুশি রাণী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮ ডিসেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ