• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নাসির আল মামুন বিপুল ভোটে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব নির্বাচিত

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

ভোলার সন্তান নাসির আল মামুন বিপুল ভোটে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব নির্বাচিত

বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের স্হায়ী সিনিয়র সদস্য বিশিষ্ট সা়ংবাদিক নাসির আল মামুন বিপুল ভোটে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্হায়ী সদস্য নাসির আল মামুন বাংলাদেশে ২৩ বছর পূর্বে ১৯৯৭ সালে প্রকাশিত জাতীয় দৈনিক খবরপত্রের প্রতিষ্ঠাতা ( সাবেক সম্পাদক ও প্রকাশক) ।বাংলাদেশে বহুল প্রচারিত কালারফুল ট্যাবলয়েড সাপ্তাহিক খবরের অন্তরালের সাবেক সম্পাদক নাসির আল মামুন বর্তমানে দেশের প্রথম ও একমাত্র দ্বি-ভাষিক দৈনিক চ্যালেন্জ (The Daily Challenge) এর সম্পাদক ।

ভোলায় আশির দশকের সাংবাদিকদের শিরোমণি নাসির আল মামুন দ্বীপজেলায় প্রথম কালারফুল ট্যাবলয়েড সাপ্তাহিক ভোলাবার্তা প্রকাশ করে প্রশংসিত হয়েছিলেন । জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এই নির্বাচনে সারা দেশ থেকে আগত কাউন্সিলরগন সিনিয়র সহকারি মহাসচিব পদে নাসির আল মামুনকে নির্বাচিত করেন । বিএফইউজে’র এই নির্বাচনে অংগ সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে) ২২৬ জন , চট্রগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) ১০ জন ,রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজের) ৬জন , মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন , খুলনা’র (এমইউজে,খুলনা) ৭ জন , সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) ৭জন ,সাংবাদিক ইউনিয়ন বগুরা’র(জেইউবি) ১০ জন , সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র (জেইউসি) ৬ জন , কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের (সিইউজে), ১২ জন , সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর’র(জেইউডি) ৯জন ,কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) ১১ জন , সাংবাদিক ইউনিয়ন ময়মনহিংহ’র(জেইউএম) ৫ জন এবং সাংবাদিক ইউনিয়ন গাজীপুর’র(জেইউজি) ৫ জন কাউন্সিলর এই ভোট কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ পান । প্রত্যেক ইউনিয়ন প্রতি ১০ জন সদস্যের বিপরীতে ১ জন করে নির্বাচিত করে মোট ৩১৪ জন কাউন্সিলর এই নির্বাচনে অংশগ্রহণ করে । নির্বাচনে তিন সহকারী মহাসচিব পদের মধ্যে নাসির আল মামুন সর্ব্বোচ্চ ভোট (১৬৯) পেয়ে নির্বাচিত হয়েছেন ।
এদিকে বিশিষ্ট সা়ংবাদিক নাসির আল মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব নির্বাচিত হওয়ায় ভিয়েনা থেকে প্রকাশিত দৈনিক ইউরো সমাচার পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান এবং গ্রীস থেকে প্রকাশিত বিডিনিউজইইউ২৪ডট কম এর সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।
বিডিনিউজ ইউরোপ/২১ শে নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ