• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

খুটাখালীতে র‍্যাব-১৫’র অভিযানে ফেন্সিডিলসহ আটক এক

জুবাইরুল ইসলাম জুয়েল কক্সবাজার থেকে
আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারের খুটাখালী (র‍্যাব-১৫) এর অভিযানে
৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক এক।

কক্সবাজারের খুটাখালী বাজার সংলগ্ন এলাকায় (র‌্যাব-১৫) এর অভিযানে (৯৬) বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ আলী(৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৪:০০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন)মো: আবু সালাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানান,(র‍্যাব-১৫) কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার খুটাখালী বাজার সংলগ্ন এলাকার খুটাখালী মেডিকেল সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে, লোহাগাড়া উপজেলার চুনতি (ছাবেরা বড় বাড়ির) মৃত নজির আহমদের পুত্র: মোহাম্মদ আলী (৪৮)কে (৯৬) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিকে তল্লাশি করে, (৯৬) বোতল ফেন্সিডিল তার কাছ থেকে উদ্ধার করা হয়।পরবর্তী গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১১ ডিসেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ