• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মাশরাফি চাইলে বোর্ড এর কোন আপত্তি নেই : পাপন

বিডিনিউজ ইউরোপ ক্রীড়া ডেস্ক
আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ ক্রিকেট দলের আইকন মাশরাফি বিন মর্তুজা। যিনি দলের সঙ্গে থাকলে সব ক্রিকেটারদের মধ্যে অন্যরকম উৎফুল্ল তৈরি হয়। বিশ্বকাপে বাংলাদেশ দলের ধরাশায়ীর পর ক্রিকেটপাড়ায় গুঞ্জন চলছি তাকে দল কিংবা বোর্ডের সঙ্গে যুক্ত করা নিয়ে।
এমন আলোচনার মধ্যেই গত বুধবার (৮ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে পাপনের ডাকে হাজির হয়েছিলেন মাশরাফি। সন্ধ্যায় জানতে চাইলে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার বিষয়ে মুখ খুলতে রাজি হননি সাবেক অধিনায়ক। মাশরাফি বলেছেন, ‘আমাকে ডাকা হয়েছিল। আমি গিয়েছি। আর এমন কিছু না।’ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের ধারাবাহিক ব্যর্থতাই হয়তো পাপন-মাশরাফির আলোচনার বিষয় হতে পারে।

এরপর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে হয়তো শিগগির বোর্ডে কিংবা জাতীয় দলের সঙ্গে দেখা যাবে মাশরাফিকে। কিন্তু এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি মাশরাফি। এমনকি বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়নি এ সংক্রান্ত কোনো খবর।

হঠাৎ পাপনের ডাকে মিরপুরে মাশরাফিহঠাৎ পাপনের ডাকে মিরপুরে মাশরাফি
অবশেষে শনিবার (১১ ডিসেম্বর) বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি পাপন খোলাসা করেছেন পুরো বিষয়। তিনি পরিষ্কারভাবেই জানিয়েছেন, মাশরাফিকে দলের মেন্টর কিংবা বোর্ডে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি।
তবে মাশরাফি বোর্ডের সঙ্গে কাজ করতে চাইলে তাকে স্বাগত জানানোর কথাই বলেছেন বিসিবি সভাপতি। মাশরাফিকে মেন্টর বানানো বিষয়ক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘ওরকম কিছু হয়নি। মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবোই তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’

পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট চলাকালীন মাশরাফির স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেখা করার বিষয়ে পাপন বলেন, ‘মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে ওখানে থাকবে এটা জানি না। ওরকম কিছু না। আলাপ করছিলাম।’

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ