• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আসাম থেকে ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি উদ্ধার

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

আসাম থেকে ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি উদ্ধার
ডিয়েগো ম্যারাডোনা ও তার ঘড়িডিয়েগো ম্যারাডোনা ও তার ঘড়ি
বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার একটি হেরিটেজ বিলাসবহুল সীমিত সংস্করণের ঘড়ি দুবাই থেকে হারিয়ে গিয়েছিল। তিনি এই ঘড়িটি মাঝেমধ্যেই ব্যবহার করতেন বলে বিশ্বাস করা হয়। আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে ঘড়িটি ভারতের আসাম থেকে উদ্ধার করা হয়েছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।আসাম পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াজিদ হোসাইন নামে আসামের এক বাসিন্দার কাছ থেকে এটি উদ্ধার করেছে পুলিশ। তিনি আগে দুবাইতে কাজ করতেন, সম্প্রতি দেশে ফিরেছেন।

এক টুইট বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব সর্মা বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার আইনের অধীনে আসাম পুলিশ ভারতীয় ফেডারেল এলইএর মাধ্যমে দুবাই পুলিশের সঙ্গে কিংবদন্তী ফুটবলার প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার ঘড়ি পুনরুদ্ধার করার জন্য সমন্বয় করেছে। এ ঘটনায় ওয়াজিদ হোসাইন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল ভাস্কার জয়তী মহান্তা বলেন, ‘ঘড়িটি আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবল খেলোয়াড়ের। এটি দুবাইতে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে নিরাপদে সংরক্ষণ করা হচ্ছিল। কিন্তু সেখান থেকে এটি চুরি হয়ে যায়।

দুবাই পুলিশের কেন্দ্রীয় এজেন্সির তথ্যমতে, ওয়াজিদ হোসাইন ঘড়িটি চুরি করে আসামে পালিয়ে আসেন। আজ ভোর ৪টার দিকে সিবসাগরের নিজ বাড়ি থেকে তাকে আমরা গ্রেফতার করি। এ সময় তার কাছ থেকে ঘড়িটি উদ্ধার করা হয়েছে।’

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ