• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদি আরবে তাবলীগ ‌‘নিষিদ্ধ.হেফাজত

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

সৌদি আরবে তাবলীগ ‌‘নিষিদ্ধ’, যা বলল হেফাজত
সৌদি আরবে তাবলীগ জামাতের বিরুদ্ধে জুমায় খুতবা দিতে ইমামদের প্রতি প্রজ্ঞাপন জারির তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমীর শাহ মুহিব্বুল্লাহ বলেন, তাবলীগ জামাত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক, নির্ভেজাল, দাওয়াতি জামাত৷ ঊনবিংশ শতাব্দীতে দারুল উলুম দেওবন্দের এক সুযোগ্য সন্তান শায়খ মাওলানা ইলিয়াস রহ. এর হাতে এই জামাত প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বব্যাপী পাঁচ উপমহাদেশে ব্যাপক বিস্তার লাভ করে। এই জামাতের উদ্দেশ্য শুধুমাত্র মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেওয়া, খালিস তাওহীদ প্রতিষ্ঠা ও সুন্নতের অনুসরণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা৷ পথহারা মানুষকে পথের দিশা দেওয়া৷ বর্তমানে এই জামাত বিশ্বজুড়ে একটি ঈমানি ও দাওয়াতি আন্দোলনে রূপ লাভ করেছে৷ আল্লাহর মেহেরবানীতে এই আন্দোলনের মাধ্যমে অগণিত পথহারা মানুষ সীরাতুল মুস্তাকীমের সন্ধান লাভ করতে সক্ষম হয়েছে ৷

বিবৃতিতে বলা হয়, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহ. সহ প্রায় সকল মুরুব্বী দ্বীনের দাঈ, তাওহীদের বার্তাবাহক ছিলেন৷ বেদাত-কুসংস্কার থেকে অনেক দূরে থাকতেন৷ তাদের অনেকে হাদীসগ্রন্থের বড় বড় ব্যাখ্যাকারও বটে ৷ বর্তমানে সৌদি সরকার এই জামাতের বিরুদ্ধে কবর পূজা বা শিরকের যে অপবাদ দিচ্ছে তা আমাদের মতে জঘন্য মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু নয়৷ মূলত: জামাতে তাবলীগ সম্পর্কে ভালোভাবে জানা না থাকার কারণে এমনটা হয়েছে বলে আমাদের মনে হয়৷

হেফাজতের আমীর বলেন, যা হোক, সৌদি আরবের সরকারের কাছে আমাদের অনুরোধ, তারা যেন বিষয়টা খতিয়ে দেখে এবং এমন কোনও সিদ্ধান্ত না নেয় যা তাদের ন্যায়বোধকে বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করবে বলে বিবৃতিতে বলা হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ