যৌন সম্পর্কে বাধ্য করায় কেটে ফেললেন স্বামীর পুরুষাঙ্গ!
জোর করে যৌন সম্পর্কে বাধ্য করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ভারতের মধ্য প্রদেশের টিকমগড়ে এমন ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।প্রতিবেদনটিতে দেশটির পুলিশ সূত্রের খবর দিয়ে বলা হয়, গত রবিবার এক ব্যক্তি টিকমগড় থানায় আসেন। তার দাবি, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী আচমকাই তাঁর ওপর হামলা চালান।
আনন্দবাজার বলছে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ৭ ডিসেম্বর। টিকমগড় থানার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ত্রিবেন্দ্র ত্রিবেদী জানিয়েছেন, ২০১৯-এ ওই দম্পতির বিয়ে হয়েছিল। কিন্তু তাদের মধ্যে নিত্য অশান্তি লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানিয়েছেন। তারপর থেকে স্বামী-স্ত্রী দুইজনে আলাদা থাকতেন। যদিও বিষয়টি পরে মিটমাট হয়ে যাওয়ায় তারা ফের একসঙ্গে থাকতে শুরু করেন।
সংবাদমাধ্যমটি আরও জানায়, ঘটনার এত পরে অভিযোগ কেন? এ প্রসঙ্গে ওই ব্যক্তি পুলিশের কাছে দাবি করেছেন, ঘটনার পর অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। ছাড়া পাওয়ার পর তিনি অভিযোগ দায়ের করতে এসেছেন।
এদিকে ঘটনাটির তদন্ত হচ্ছে এবং প্রাথমিকভাবে একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪ ডিসেম্বর/ জই