• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টানা ৫ বছর যুক্তরাজ্যে জনপ্রিয় নামের তালিকায় শীর্ষস্থানে ‘মুহাম্মদ’

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

টানা ৫ বছর যুক্তরাজ্যে জনপ্রিয় নামের তালিকায় শীর্ষস্থানে ‘মুহাম্মদ’ টানা পাঁচ বছর ধরে যুক্তরাজ্যে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় শীর্ষস্থানে রয়েছে মুহাম্মদ নামটি। সম্প্রতি এক জরিপে এই তথ্য উঠে আসে। খবর আরব নিউজের।
যুক্তরাজ্যের বেবি সেন্টারের প্রকাশিত একটি জরিপে এই তথ্য উঠে আসে। গত বুধবার জরিপের ফল প্রকাশ করলে দেখা যায়, গত চার বছরের মতো এবারও সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’।
এরপর জনপ্রিয় নামের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নোয়াহ এবং তৃতীয় স্থানে রয়েছে অলিভার।
ইংরেজিতে মুহাম্মদ নামে বানান করা হয়েছে— মুহাম্মদ, মহম্মদ, মোহামেদ, মোহাম্মদ, মোহাম্মাদ ইত্যাদি ইত্যাদি। মুসলমানদের প্রিয় নবী হজরত মুহাম্মদের (সা.)-এর নামানুসারে এই নামটি অনেক মুসলমান নিজের সন্তানের নাম হিসেবে রেখে থাকেন।
যুক্তরাজ্যে বর্তমানে ৩৩ লাখ মুসলিমের বসবাস। দেশটির রাজধানী লন্ডনেই মোট মুসলিম জনসংখ্যার ৫৯ শতাংশের বসবাস।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪ ডিসেম্বর/ জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ