স্পেনে বর্ণাঢ্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন .সেন্ট্র কুলতুরাল দে বাংলাদেশ এন এস্পানিয়ারর উদ্যোগে গৌরবোজ্জ্বল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবংবাংলাদেশিদের এক মিলন মেলার আয়োজন করা হয় |স্পেনের মাদ্রিদে একটি অভিজাত হোটেল রাফায়েল এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে |অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ এবং আমন্ত্রিত অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্চয় ভার্মা |

অনুষ্ঠানের আয়োজক স্পেন আওয়ামীলীগের সভাপতি এস আর আই এস রবিনের সভাপতিত্বে ও ফারহান ইয়াসমিন সুবর্ণার সাবলীল উপস্থাপনায় রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ বলেন ,বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে ,উন্নয়নের সকল সূচকে |

স্বাধীনতার মহান স্থপতি ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুকরী নেতৃত্ব ,বাঙ্গালী জাতিসত্তার সাথে স্মরণ করবে আজীবন |তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ,সকল মতের উর্ধে উঠে বাংলাদেশকে এগিয়ে নিতে এক প্লাটফর্মে কাজ করতে আহ্বান জানান | আমন্ত্রিত অতিথি ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় ভার্মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, সঠিক ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে |

আগত অতিথিদের স্বাগত জানান স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম ও ۔সহ সভাপতি একরামুজ্জামান কিরণ |অনুষ্টানে মন মাতানো গান, নাচ এবং নৃত্য পরিবেশন করেন মাদ্রিদ ও বার্সেলোনার অতিথি শিল্পী হানিফ মিয়াজী, শুভ ,আলআমিন ,লোকমান ,বাবু ,তৃষা ,সায়েবা ও অনন্যা |তাদের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে পুরো সময় |
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪ ডিসেম্বর/ জই