যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে সূর্যদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করবেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার জেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।পরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সকাল সাড়ে ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এসময় পুলিশ, আনসার ও ভিডিপি,জেল পুলিশ,গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
এছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। এদিকে
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃস্পতিবার সকাল ১০ টায় টাউন হল জেলা আওয়ামী লীগ কর্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম নুরুল আমিন সুরুজ, জেলা আওয়ামী লীগ যুগ্ম তরুন কর্মকার, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পদক হাবিবুর রহমান হাবিল, সাংগঠনিক সম্পদক শারমিন মৌসুমী কেকা,যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকিরজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগ কর্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭ডিসেম্বর/ জই