• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড গড়ে সিরিজ জিতল পাকিস্তান

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড গড়ে সিরিজ জিতল পাকিস্তান
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে আগেই টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিয়েছিল পাকিস্তান। লক্ষ্য ছিল একটাই, সিরিজ ৩-০ জেতা। বৃহস্পতিবার সেটা যেমন করলেন বাবর আজমরা, সেই সঙ্গে গড়ে ফেললেন রেকর্ডও।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৭ রান তাড়া করে জেতেন বাবররা। ১৮.৫ ওভারে সেই রান তুলে নেন তাঁরা। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই পাকিস্তানের সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। তাদের আগের রেকর্ড ছিল এই বছর এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০৪ রান তাড়া করে জয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবথেকে বেশি রান তাড়া করে জয়েরও রেকর্ড করল পাকিস্তান। ২০১৯ সালে ভারত এবং ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকাও ২০৮ রান তাড়া করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

বাবর এবং মহম্মদ রিজওয়ান ১৫৮ রানের জুটি গড়েন। ১৫ ওভারের মধ্যে সেই রান তুলে জয়ের পথ পরিষ্কার করে দেন তাঁরা। বাকি কাজটা করেন আসিফ আলি (৭ বলে ২১ রান) এবং ফখর জমান (৮ বলে ১২ রান)। ওয়েস্ট ইন্ডিজের কোনও বোলারই বাবরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

প্রথমে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের নেতৃত্বে ব্যাট হাতে পাকিস্তানের বোলারদের দাঁড়াতেই দিচ্ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। বৃহস্পতিবার যদিও শাহিন শাহ আফ্রিদি খেলেননি। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং (৪৩) এবং শামার ব্রুকস (৪৯) অর্ধশতরানের খুব কাছ থেকে ফেরেন। ৬৪ রান করেন পুরান।

দাপটের সঙ্গে সিরিজ জিতে নিলেন বাবররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও এই বছর ২০টি টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিজেদের রেকর্ডও ভেঙে দিয়েছেন তাঁরা।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ