• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তৃতীয় দেশের নাগরিকদের গ্ৰিসে প্রবেশ নিষেধ ১০ই জানুয়ারি

কামরুজ্জামান ভূইয়া বার্তা সম্পাদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

তৃতীয় দেশের নাগরিকদের জন্য গ্ৰিসে প্রবেশ নিষেধ ১০ই জানুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য যে সব দেশের নাগরিক গ্রিসে রেসিডেন্স পারমিট নিয়ে বসবাস করছেন এদের সবাইকে তৃতীয় দেশের নাগরিক হিসেবে গণনা করা হয়।
গ্রীসে ভ্রমণকারীদের প্রবেশের জন্য রবিবার ১৯ ডিসেম্বর থেকে কার্যকরী নতুন ব্যবস্থাগুলি আজ শুক্রবার ১৭ ডিসেম্বর ২০২১ প্রকাশ করেন।মূলত করোনাভাইরাসের ওমিক্রন মিউটেশনের বিস্তার রোধ করার লক্ষে।
অন্যান্য বিষয়গুলির মধ্যে, এটি সতর্কতার জন্য সমস্ত তৃতীয় দেশের নাগরিকদের গ্ৰিসে প্রবেশের যে কোন স্থান থেকে এবং যে কোনও উপায়ে বা আকাশ, সমুদ্র, রেল এবং সড়ক যোগাযোগ সহ যে কোন উপায়ে প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞার ব্যবস্থা করেছেন জনস্বাস্থ্য সুরক্ষার জন্য। গ্রীক অঞ্চলে করোনাভাইরাসের আরও বিস্তার যাতে না হয় সেজন্য সরকারি এ ব্যবস্থা নিয়েছে। অন্যান্য দেশের যারা আছেন তাদের ক্ষেত্রে নিম্ন ব্যবস্থা নিয়েছে।

গ্রীসে সকল ভ্রমণকারী, তাদের যোগাযোগের বিশদ সহ ইলেকট্রনিক ঠিকানা https://travel.gov.xn--gr–euh/ ইলেকট্রনিক ফর্ম PLF (প্যাসেঞ্জার লোকেটার ফর্ম) পূরণ করে . PLF ইলেকট্রনিক ফর্ম পূরণের প্রমাণ, যা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম দ্বারা যাত্রীকে ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে, একটি প্রয়োজনীয় ভ্রমণ নথি হিসাবে বিবেচিত করা হবে।একটি PLF ফর্ম, একটি QR কোড সহ, দেশের যেকোনো প্রবেশদ্বারে প্রবেশের জন্য প্রয়োজন হবে সকলের।।
বাংলাদেশে যারা পারাতাসি নিয়ে গেছেন সবাই জানেন যে পাড়াতিসির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত গ্রিক সরকার করেছে। যেহেতু সরকার তৃতীয় দেশের নাগরিকদের গ্ৰিসে প্রবেশ করতে দিবে না ১৯ শে ডিসেম্বর থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত তাই তারা ৩১ শে জানুয়ারি পর্যন্ত সকল ভেবোওসি আধিয়া পারামনির মেয়াদ উত্তীর্ণ কাগজের পারাতাসি বাড়িয়ে দিয়েছে। যারা দেশে গিয়েছেন টেনশন করবেন না আগামী ১০ জানুয়ারি পরে আপনারা গ্ৰিসে প্রবেশ করতে পারবেন । যারা ভেবোওসি নিয়ে দেশে গিয়েছেন আপনার ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করুন। যেহেতু আপনি দশই জানুয়ারির ভিতরে গ্রীসে প্রবেশ করতে পারতেছেন না। পরবর্তীতে সরকার যেকোনো সিদ্ধান্ত নিলে যত দ্রুত পারি আপনাদের জানানো হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮ ডিসেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ